ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় বাংলাদেশ ও চীনের পারস্পরিক বন্ধন আরও গভীর ও মজবুত হয়েছে

বাংলাদেশ ও চীনের পারস্পরিক বন্ধন আরও গভীর ও মজবুত হয়েছে

ড. ইউনূস

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উভয় দেশের শীর্ষ নেতৃত্ব পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (৪ অক্টোবর) এ উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় করেন।

ড. ইউনূস তার বার্তায় বলেন, পাঁচ দশক আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে জনগণের বন্ধন আরও গভীর হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমে শক্তিশালী ও ফলপ্রসূ সহযোগিতায় রূপ নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ভবিষ্যতেও দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি জানান, এই ৫০তম বার্ষিকী ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি তিনি দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক উন্নয়নে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত