ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত সাংবাদিক ফারজানা-শাকিল দম্পতি

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত সাংবাদিক ফারজানা-শাকিল দম্পতি

ফাইল ছবি

মায়ের মৃত্যুতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রূপা। সেই সঙ্গে তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকেও একই সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কারাগার থেকে বের হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, “গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে শাকিল আহমেদ এবং ফারজানা রূপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখান থেকেই তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়। বিকেল ৩টার দিকে বের হওয়ার কথা থাকলেও তারা দেরিতে কারাগার থেকে বের হন। এরপর তাদের বিশেষ সতর্কতায় ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। একইভাবে তাদের আবারও কারাগারে ফিরিয়ে আনা হবে।”

কারা সূত্র জানায়, ফারজানা রূপার মা হোসনে আরা বেগম ১০ জুন ময়মনসিংহে নিজ বাড়িতে মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখার জন্য রূপা দম্পতির প্যারোল মঞ্জুর করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট। আদেশ পাওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। শাকিল একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং রূপা প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত