ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ঈদের আনন্দ শেষে ঢাকায় ফিরছেন মানুষ

ঈদের আনন্দ শেষে ঢাকায় ফিরছেন মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

সোমবার (৯ জুন) সকাল থেকেই ঢাকার রায়েরবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, গুলিস্তান বাস টার্মিনালে দেখা গেছে রাজধানীবাসীর ফেরার দৃশ্য। তবে একইসঙ্গে এখনো অনেকেই ঢাকা ছাড়ছেন কেউ ছুটি কাটাতে, কেউবা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

গত শনিবার (৭ জুন) উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, ভ্রমণের উভয়মুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

যাত্রাবাড়ী বাস কাউন্টারের নাজমুল হোসেন বলেন, “ঈদের ছুটিতে আমি ঢাকাতেই ছিলাম। আজ একটু ফাঁকা স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছি পরিবারের সঙ্গে দেখা করতে। ঈদের পর রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা।”

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী বিউটি আক্তার বলেন, “ঢাকায় বাসায় বাসায় কাজ করি। ঈদের দিনেও ডিউটি ছিল। আজ ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি। পরিবারে ঈদের আনন্দ শেষ হলেও অন্তত প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারব।”

অন্যদিকে, ঢাকা ফিরছেন এমন অনেক যাত্রী জানিয়েছেন, ট্রেনে ও বাসে এখনো যাত্রীর চাপ কিছুটা কম থাকায় অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যে ভ্রমণ সম্ভব হচ্ছে।

নরসিংদী থেকে ঢাকা ফিরেছেন পোশাক শ্রমিক মনোয়ারা বেগম। তিনি বলেন, “শনিবার ঈদ করেছি গ্রামের বাড়িতে। এখন কাজে ফিরছি। সকালে খুব একটা ভিড় ছিল না, ভালোই এসেছি।”

যাত্রাবাড়ীতে কথা হয় বেসরকারি চাকরিজীবী সামিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, “আমার অফিস আগামীকাল খুলবে। তাই আজ ফিরছি।”

যাত্রাবাড়ী সাকুরা পরিবহনের সহকারী ম্যানেজার সাব্বির মাহমুদ হোসেন বলেন, “ঈদের আগে প্রচুর যাত্রী বাড়ি ফিরেছেন।এখনো অনেকে ঢাকায় ফিরছেন। তবে ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার যাত্রীর চাপ কিছুটা ধীরে ধীরে দেখা যাচ্ছে, তা একসাথে নয়।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত