ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন নিউইয়র্কে রুনা খান, ধরা দিলেন ‘নো মেকআপ’ লুক- এ

নিউইয়র্কে রুনা খান, ধরা দিলেন ‘নো মেকআপ’ লুক- এ

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

সাধারণত ঈদ এলেই অবসর সময় কাটাতে ব্যস্ত থাকেন দেশের অনেক তারকারাই। সেক্ষেত্রে ব্যতিক্রম নন অভিনেত্রী রুনা খানও। তাই তো এবার নিজেকে ছুটির আমেজে রেখে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
বছরজুড়ে কাজের ব্যস্ততায় ডুবে ছিলেন রুনা খান। এবার ঈদেই মুক্তি মিলবে সেগুলোর। দর্শকেরা তাকে দেখার অপেক্ষায় থাকলেও ঈদের ছুটি নিজের মতো করেই উপভোগ করছেন তিনি।

শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা যাচ্ছে, জানালার পাশে দাঁড়িয়ে নানা পোজে দাঁড়িয়ে রোদের স্পর্শ নিচ্ছেন অভিনেত্রী। কোনো সাজসজ্জা নয়, নিজেকে ধরা দিয়েছেন নো মেকআপ লুক-এ। হালকা রঙের ম্যাক্সি, খোলা চুল- সব মিলিয়ে ছিলেন ঘরোয়া পোশাকেই। এছাড়াও সুকৌশলে নিজেকে আবেদনময়ী করে তোলারও চেষ্টা করেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে রুনা লিখেছেন, ‘শুভ সকাল ম্যানহাটন’, সঙ্গে যোগ করেছেন কিছু হ্যাশট্যাগ। তাতেই স্পষ্ট করেন, ছুটি কাটাতে পরিবারের সঙ্গেই রয়েছেন রুনা। আর সে সময় নো মেকআপ লুকে রৌদ্রস্নান করছিলেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া আসন্ন ঈদে মুক্তি পাবে তার অভিনীত আরও দুটি প্রজেক্ট—ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’। এসব কাজ শেষে খানিকটা বিশ্রাম নিতে এই সফর বলে ধারণা। তবে তার শেয়ার করা ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত