ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে এলো ফ্রান্স-যুক্তরাজ্য

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে এলো ফ্রান্স-যুক্তরাজ্য

চলতি মাসের মাঝামাঝিতে নিউইয়র্কে ফিলিস্তিনকে নিয়ে সম্মেলন হতে যাচ্ছে। সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে দেশ দুটি পরিকল্পনাটি আপাতত বাদ দিয়েছে।
শনিবার (৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

১৭ থেকে ২০ জুন হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে লবিং করছিল ফ্রান্স। তারা ইউরোপের অন্যান্য দেশকে তাদের সঙ্গে যোগ দিতে বলছিল।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কয়েকদিন আগে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া তাদের জন্য একটি নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজনীয়তা। তিনি আশা করেছিলেন, ইউরোপের দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলে দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরাসি কর্মকর্তারা ইসরায়েলিদের জানিয়েছে তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। এর বদলে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে। যারমধ্যে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানোর প্রস্তাব। সঙ্গে থাকবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব।
বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের বেশিরভাগ দেশ এক্ষেত্রে অনীহা দেখিয়েছে। তারা বলছে এমন সিদ্ধান্ত নিতে হলে ইসরায়েলের অনুমতির প্রয়োজন হবে এবং আরব দেশগুলোকেও এর বদলে কিছু দিতে হবে।

সূত্র: মিডেল ইস্ট আই

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত