ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু লাইভ অনুষ্ঠানের সময় ভূমিকম্প, পালালেন প্রেসিডেন্ট প্রার্থী ও সাংবাদিকরা

লাইভ অনুষ্ঠানের সময় ভূমিকম্প, পালালেন প্রেসিডেন্ট প্রার্থী ও সাংবাদিকরা

লাতিন আমেরিকার চিলিতে গতকাল শুক্রবার আঘাত হানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কোপিয়াপো ভূমিকম্পে বেশ শক্তভাবে কেঁপে ওঠে।
ভূমিকম্প আঘাত হানার সময় দেশটির রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট প্রার্থী ক্যারোলিনা তোহা স্থানীয় একটি রেডিওর চ্যানেলের লাইভ অনুষ্ঠানে ছিলেন। সেখানে নিজের নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলছিলেন। ভূমিকম্পে যখন সবকিছু কাঁপা শুরু করে তখন তিনি দৌড় দিয়ে স্টুডিও ত্যাগ করেন। তার সঙ্গে যে দুজন সাংবাদিক ছিলেন তারাও দ্রুত সেখান থেকে সরে যান।

লাইভ ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়ে। ওই সময় অস্বাভাবিকভাবে সবকিছু কাঁপছিল। স্টুডিওর যেসব জিনিসপত্র ছিল সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়ছিল।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, এত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও চিলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে মরু অঞ্চল আতাকামাতে। এছাড়া ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামিরও সৃষ্টি হয়নি।

কোনো মানুষ হতাহত না হলেও ভূমিকম্পে কারণে অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়। একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ২৩ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন।

সূত্র: বিবিসি, গালফ নিউজ

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত