ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ঈদের ছয় সিনেমার কোনটি কত হলে মুক্তি পেল

ঈদের ছয় সিনেমার কোনটি কত হলে মুক্তি পেল

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

ঈদকে কেন্দ্র করে এবার মুক্তি পেয়েছে মোট ছয়টি সিনেমা। এগুলো হলো ‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার’ এবং ‘উৎসব’। তারকাবহুল ও বৈচিত্র্যময় এসব সিনেমা এরই মধ্যে দর্শক মনে তৈরি করেছে বিশেষ আগ্রহ। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’। সব মিলিয়ে এবারের ঈদে বক্স অফিস মুখোমুখি হতে চলেছে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের।

তাণ্ডব

শুটিং শুরুর পর থেকেই আলোচনায় ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমা যেন শাকিবের নতুন যুগের সূচনা। সঙ্গে রয়েছেন জয়া আহসান ও সাবিলা নূরের মতো তারকারা। এতে চমক হিসেবে থাকছেন আরফান নিশো ও সিয়াম আহমেদ। ঈদে ‘তাণ্ডব’ শুধু সিনেমা নয়, শাকিব-ভক্তদের জন্য উৎসব।

‘নীলচক্র : ব্লু গ্যাং’

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব’। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত সিনেমার ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’ এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় হাজির হলেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।

এশা মার্ডার: কর্মফল

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। অবশেষে এটি মুক্তি পেল ঈদুল আজহায়। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

টগর

‘টগর’ সিনেমার গান আর টিজার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। আলোক হাসানের পরিচালনায় আদর আজাদ ও পূজা চেরীর রোমান্টিক কেমিস্ট্রি এবার ঈদে দর্শকের মন কেড়েই নেবে বলে ধারণা।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত