ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন কত টাকার মালিক রাশমিকা?

কত টাকার মালিক রাশমিকা?

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

রাশমিকা মান্দানা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করেছেন। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন রাশমিকা। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবনযাপন করে থাকেন রাশমিকা। দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায়ও তার নাম রয়েছে। কিন্তু কত টাকার মালিক রাশমিকা?

ফোর্বসের তথ্য অনুসারে, ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৬৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি ১২ লাখ টাকা) মালিক। ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেন রাশমিকা মান্দানা। এ সিনেমা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। সাধারণত, প্রতি সিনেমার জন্য রাশমিকা নিয়ে থাকেন ৪-৮ কোটি রুপি।

সিনেমা ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিজ্ঞাপনে মডেল হয়েও মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন রাশমিকা। প্লামের মতো প্রসাধনী প্রতিষ্ঠানে বিনিয়োগও করেছেন তিনি। বেঙ্গালুরুতে তার বিলাসবহুল বাংলো রয়েছে; যার মূল্য ৮ কোটি রুপি। এছাড়াও মুম্বাই, গোয়া কুর্গ ও হায়দরাবাদে রাশমিকার সম্পদ রয়েছে।

অন্য তারকাদের মতো গাড়ির প্রতি টান রয়েছে রাশমিকার। তার গ্যারেজে শোভা পাচ্ছে বিভিন্ন মডেলের বিলাসবহুল গাড়ি। যেমন: অডি কিউ৩, রেঞ্জ রোভার স্পোর্টস, টয়োটা ইনোভা, হুন্দাই ক্রেটা এবং একটি মার্সিডিজ বেঞ্জ সি-ক্লাস।

আইএমডিবির তথ্য অনুসারে, একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন রাশমিকা মান্দানা। তার অভিনীত ‘ছাবা’ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। পিরিয়ড-ড্রামা ঘরানার সিনেমাটির জন্য রাশমিকা পারিশ্রমিক নেন ৪-৮ কোটি রুপি।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’ ‘অ্যানিমেল’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন তিনি। বর্তমানে রাশমিকার হাতে রয়েছে— ‘কুবেরা’, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘থামা’ সিনেমার কাজ। এর মধ্যে ‘কুবেরা’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। আর ‘থামা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত