ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ ধর্ম ভারতে পবিত্র ঈদুল আজহা উদযাপন

ভারতে পবিত্র ঈদুল আজহা উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (৭ জুন) পশ্চিমবঙ্গের পাশাপাশি পুরো ভারতে পালন করা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন সকাল থেকে কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার রেড রোডে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লী পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাজ্যটির বিভিন্ন জেলাতেও এই দিনটি পালিত হচ্ছে। এ উপলক্ষে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

মুসলিমদের কাছে এই দিনটি ত্যাগের। স্বভাবতই নামাজ পাঠের পরই মুসলিম সম্প্রদায়ের মানুষরা নিজেদের সাধ্যমত পশু কোরবানি দেন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, উত্তর প্রদেশ, আসাম, ত্রিপুরা, জম্মু-কাশ্মীর, বিহারসহ দেশের প্রতিটি জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ঈদুল আজহা।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ রাজনৈতিক নেতারা।

ঈদুল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়ে ‘এক্স’ হ্যান্ডালে মোদি লেখেন, “ঈদুল আজহার শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতি ও শান্তির ভিত্তিকে শক্তিশালী করুক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।”

ঈদের শুভেচ্ছা জানিয়ে গতকালই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শনিবার ‘এক্স’ হ্যান্ডালে লেখেন, “ঈদ মোবারক! ঈদুল আজহা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত