ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গাইবান্ধায় দম্পতির মরদেহ উদ্ধার

গাইবান্ধায় দম্পতির মরদেহ উদ্ধার

ফাইল ফটো

গাইবান্ধায় একটি বাড়ি থেকে দম্পতির ঝলুন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুইটি উদ্ধার হয়।

মারা যাওয়ারা হলেন- রাসেল মিয়া (১৮) ও তার স্ত্রী জুঁই খাতুন (১৫)। রাসেল ঢাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী ছিলেন।

বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, “তাদের (রাসেল ও জুঁই) মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে কিছুদিন আগে তাদের বিয়ে হয়। গতকাল সোমবার তারা একসঙ্গে নদীতে গোসল করে। রাতে একসঙ্গে খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় রাসেলের মা ঘরের দরজার কড়া ধরে ডাকতে থাকেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন রাসেলের মা। তিনি দেখতে পান, রাসেল ও তার স্ত্রী ঘরের ভেতর বাঁশের ধরনার সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে ঝুলে আছেন।”

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল  হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছে জেনেছি, তারা প্রেম করে বিয়ে করেছিলেন এবং তাদের সম্পর্ক খুব ভালো ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত