ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ শনিবার সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি: জ্বালানি উপদেষ্টা

শনিবার সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি: জ্বালানি উপদেষ্টা

শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় এক কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিল্পমালিকরা যে গ্যাস সংকটের অভিযোগ তুলেছেন, আমরা পরিদর্শন করে তার কিছুটা সত্যতা পেয়েছি৷ আমরা এটার এডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএনজি আসছে৷ সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি, শনিবার সন্ধ্যার গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সেগুলো মনিটর করব৷

শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেডের কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

উপদেষ্টা বলেছেন, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ আছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যেসব কর্মকর্তার দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি । অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমরা বড় পরিসরে অভিযান চালাব এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব৷

টাওয়েল টেক্স লিমিটেডের পরিচালক শাহাদাত হোসেন সোহেল বলেছেন, চলতি মাসে কারখানায় গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না, অন্তত ৮ ঘণ্টা গ্যাস দরকার। গ্যাস না থাকায় আমাদের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে খরচ বেড়েছে অনেক।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত