ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় রোহিঙ্গা ইস্যুতে একযোগে কাজ করবে বাংলাদেশ-জাপান

রোহিঙ্গা ইস্যুতে একযোগে কাজ করবে বাংলাদেশ-জাপান

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাপান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

শুক্রবার (৩০ মে) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

বৈঠকের বিষয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি দুই দেশের মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব’ পুনর্ব্যক্ত করেন। তারা অর্থনীতি, উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা, জনগণের সঙ্গে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একমত হন।

তারা উভয়েই মতামত ব্যক্ত করেন যে, উভয় দেশ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের সমস্যাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কার্যক্রম চালিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চার দিনের জাপান সফরে সফরসঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে রয়েছেন তৌহিদ হোসেন। সফর শেষে প্রধান উপদেষ্টা এখন ঢাকার পথে রওয়ানা দিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত