ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে আজহারী

আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে আজহারী

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেন মিজানুর রহমান আজহারী। ছবি: টিভি থেকে নেওয়া

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশে বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১২ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে বক্তৃতা শুরু করেন তিনি। এ কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’।

মিজানুর রহমান আজহারী বলেন, “আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে, আমাদের একেকজনের হৃদয়ে, বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে একেকটা আল কুদস। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে।”

এ সময় ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণগহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান দেন মিজানুর রহমান আজহারী। এ সময় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ মঞ্চে উপস্থিত ছিলেন।

মার্চ ফর গাজা মুসলিমদের ঐক্যের নতুন সেতুবন্ধন
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি মুসলিমদের ঐক্যের নতুন সেতুবন্ধন বলে দাবি করেছেন মিজানুর রহমান আজহারী। শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী বলেন, “আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন রচনা করবে, ইনশাআল্লাহ।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত