ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রপ্তানি আদেশ স্থগিত হওয়া বিষয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছে রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমার মনে হয় এগুলো শর্ট টাইম। এগুলোতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদের বলেছি।

তিনি বলেন, গতকাল (৬ এপ্রিল) ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটা মিটিং হয়েছে। সেখানে বিজিএমইর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, লুবানা হক উপস্থিত ছিলেন। তাদের বলেছি আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাড়বে, কমবে না।

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত