ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা সর্বোচ্চ ১০ লাখ বেতন তাসকিনের, ১০ হাজার বেড়ে শান্তর ৮ লাখ

সর্বোচ্চ ১০ লাখ বেতন তাসকিনের, ১০ হাজার বেড়ে শান্তর ৮ লাখ

তাসকিন আহমেদ

বেতন কাঠামোসহ ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এ+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ পাবেন মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা।

আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম এ ক্যাটাগরি থেকে মাসিক বেতন পাবেন ৮ লাখ টাকা করে। এ চার জনের মধ্যে একমাত্র মুশফিক শুধু টেস্ট সংস্করণে আছেন।

২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণে এ+ ক্যাটাগরিতে ছিলেন শান্ত। এবার ক্যাটাগরি এক ধাপ নিচে নামলেও বেতন বেড়েছে ১০ হাজার। তিন সংস্করণ মিলিয়ে শান্তর বেতন ৭ লাখ ৯০ হাজার ছিল।

সোমবার (১০ মার্চ) এক বিবৃতি দিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। ২০২৫ সালের জন্য ২২ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছে বোর্ড। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় চুক্তিতে নেই মাহমুদ উল্লাহ রিয়াদ।

বি ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে।

সি ক্যাটাগরি থেকে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজীদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজীম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান পাবেন ৪ লাখ টাকা করে।

আর সর্বশেষ ডি ক্যাটাগরি থেকে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ পাবেন ২ লাখ টাকা করে।

এবার চুক্ততে নতুন করে এসেছেন নাহিদ রানা, জাকের আলি, রিশাদ, তানজিদ হাসান, সাদমান ইসলাম ও সৌম্য সরকার। বাদ পড়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও নাঈম হাসান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত