ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

ওসি মেহেদী মাসুদকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে স্বাক্ষর করেছেন। একই আদেশে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাতে একদল ক্ষুব্ধ জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করেন। তাদের অভিযোগ, তারা ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করা এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বোয়ালিয়া থানা পুলিশ তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখায়নি। ওই আসামিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আদালতে চালান দেওয়া হয়েছিল। ওই আসামি সেদিনই জামিনে মুক্ত হন।

বিক্ষুব্ধ লোকজন এই ঘটনার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন। পাশাপাশি ওই অসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। রাতে পুলিশ অবশ্য তাকে আবার গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল। এর পরদিনই বোয়ালিয়া থানার ওসিকে বদলি করে ডিবিতে পদায়ন করা হলো।

রাতের ঘটনার প্রেক্ষিতেই এই বদলি কি না, জানতে চাইলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘আসলে বিষয়টা ঠিক ওই রকম না। প্রশাসনিক কারণে বদলিটা হয়েছে। যে কর্মকর্তা যেখানে ভাল কাজ করবেন, তাকে সেখানেই দেওয়া হয়।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত