ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ৯ দা‌বিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ

৯ দা‌বিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ

মহার্ঘ ভাতাসহ নয় দফা দা‌বি দ্রুত বাস্তবায়ন এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বিদ্যমান সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মসূ‌চি বাতিলের প্রতিবাদে স‌চিবাল‌য়ে বি‌ক্ষোভ ক‌রে‌ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবির, মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃ‌ত্বে বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শতাধিক কর্মকর্তা-কর্মচারী বি‌ক্ষো‌ভে অংশ নেন।

প‌রে সভাপতি মো. বাদিউল কবিরের নেতৃত্বে নেতারা দা‌বি দাওয়া নি‌য়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সাথে দেখা ক‌রেন।

এ সময় তি‌নি আন্দোলনরত প‌রিষ‌দের নেতা‌দের আশ্বস্ত করে বলেন ‘সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স’ বাতিল হবে না এবং নয় দফা যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হ‌বে।

এর আগে, স‌চিবাল‌য়ের ৪ নং ভবনের ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক সভা অনু‌ষ্ঠিত হয়।

পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ সঞ্চলনায় পরিষদের সভাপতি বাদিউল কবিরের সভাপ‌তি‌ত্বে সভায় দ্রুত সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিলের আদেশ প্রত‌্যাহা‌রের দা‌বি করা হয়।

তাছাড়া মহার্ঘ ভাতা, পুরান পদ-পদবি সময়োপযোগী করা, দুদকের ন্যায় ন্যায্যমূল্যে কর্মচারী‌দের জন‌্য রেশন চালুসহ নয় দফা দা‌বি দ্রুত বাস্তবায়‌নের দা‌বি করা হয়। অন‌্যথায় আরো ক‌ঠোর কর্মসূচি দেওয়া হ‌বে ব‌লেও জানা‌নো হ‌য়ে‌ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত