ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মহিউদ্দিন ও ফয়েজ আহমেদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মহিউদ্দিন ও ফয়েজ আহমেদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেওয়া নতুন দুই বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়্যব।

বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলেছে, তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য ‍সুবিধা পাবেন।

শেখ মইনউদ্দিনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে, যেখানে উপদেষ্টা হিসেবে রয়েছেন মুহাম্মদ ফাওজুল কবির খান।

আর ফয়েজ আহমেদ তৈয়্যবকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে, যা রয়েছে প্রধান ‍উপদেষ্টার অধীনে।

একই পদমর্যাদায় এর আগে আরো তিনটি মন্ত্রণালয়ে তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন প্রধান উপদেষ্টা। নতুন দুজনকে নিয়ে এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন পাঁচজন।

সরকারে দপ্তর বণ্টন ও নতুন নিয়োগ নিয়ে বুধবার পৃথক প্রজ্ঞাপনে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনা ও শিক্ষায় থাকা উপদেষ্টার ওয়াহিদউদ্দিন মাহমুদের দায়িত্ব কমিয়ে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হন।

সবশেষ গত ১০ নভেম্বর তিনজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হয় ২৪ জন। তাদের মধ্যে এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মারা যান। আর রাজনীতিতে যোগ দিতে গত ২৬ ফেব্রুয়ারি সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম।

বর্তমানে উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত