ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

রাজধানী ঢাকাসহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার হচ্ছে ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো হার।

তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটা অতিরিক্ত হিসেবে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে মানুষের আসলে চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়। চিকিৎসক যেন নিশ্চিত করা যায়। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন আরো বলেন, আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি। কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আড়াঙ্কো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত