ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্বইউরোপ ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করতে ৮০০ বিলিয়ন ইউরো খরচের পরিকল্পনা

ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করতে ৮০০ বিলিয়ন ইউরো খরচের পরিকল্পনা

ইউরোপের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ৮০০ বিলিয়ন ইউরো খরচের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লেইন এ তথ্য জানিয়েছেন।

এমন সময় ইউরোপীয় কমিশন তার অঞ্চলের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা করছে যখন ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে।

ব্রাসেলসে ‘রিআর্ম ইউরোপ’ প্যাকেজ উপস্থাপন করে ভন ডের লেইন বলেছেন, “এটি ইউরোপের জন্য একটি মুহূর্ত এবং আমরা এগিয়ে আসতে প্রস্তুত।”

তিনি বলেন,  প্রস্তাব অনুযায়ী কমিশন  “নিরাপদ এবং স্থিতিশীল ইউরোপের জন্য প্রায় ৮০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা ব্যয় সংগ্রহ করতে পারে।”

ইইউ নেতাদের উদ্দেশ্যে লেইন লিখেছেন, “একটি নতুন যুগ আমাদের সামনে। ইউরোপ এমন এক স্পষ্ট ও নতুন বিপদের মুখোমুখি যা আমাদের কেউই আমাদের প্রাপ্তবয়স্ক জীবনে দেখেনি … আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক সময়ে বাস করছি।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত