ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সাভারে চলন্ত বাসে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার লুট

সাভারে চলন্ত বাসে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার লুট

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেন ডাকাত দল।

রবিবার (২ মার্চ) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে।

বাসের যাত্রী নাজমুল হাসান অভি বলেন, “আজকে বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার চক্রবর্তী থেকে রাজধানী বাসে করে মিরপুরের উদ্দেশ্যে রওনা হই। পরে বাসটি বেলা ২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা দুইজন ব্যক্তি বাস থেকে নামার জন্য গেটে যায়। কিন্তু ওই দুই জন বাস থেকে না নেমে আরো কয়েক জনকে বাসে তোলে। পরে তারা ধারাল দেশীয় অস্ত্র বের করে বাসে থাকা ২০/২৫ জন যাত্রীকে জিম্মি করে। এসময় ডাকাত চক্রের ৬/৭ জন বাসে থাকা যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় বাস থামিয়ে নেমে যায়। পরে আমি টেকনিক্যাল নেমে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করি।”

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, “চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েক জন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি এলে চালকের বক্তব্যে বুঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। এতে সাভার মডেল থানা, ডিবি ও হাইওয়ে পুলিশ এক সাথে তদন্তে নেমেছে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত