ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সেবাদানে স্বতঃস্ফূর্ত না হলে শাস্তি: ভূমি সচিব

সেবাদানে স্বতঃস্ফূর্ত না হলে শাস্তি: ভূমি সচিব

মঙ্গলবার ভূমি ভবনের সভাকক্ষে ‘অটোমেশন প্রকল্প’র সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, “ডিজিটাল ভূমিসেবায় দায়িত্বপ্রাপ্তরা সেবাদানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত না হলে তারা শাস্তির আওতায় আসবেন। যথাযথভাবে সেবা দেওয়ার জন্য ভূমি সহকারীদের প্রতি বেশি নির্ভরশীলতা পরিহার করতে হবে। ভূমিসেবা গতিশীল করতে পর্যায়ক্রমে সেবাদানকারী সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রতি জেলার অন্তত তিন জনকে মাস্টার ট্রেইনার করে গড়ে তোলা হবে, যাতে তারা জেলার অন্যদের প্রশিক্ষণ দিতে পারে।”

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সভাকক্ষে ‘অটোমেশন প্রকল্প’র সভায় তিনি এসব কথা বলেন। ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি-সংক্রান্ত সমন্বিত সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই অটোমেশন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সিনিয়র সচিব বলেছেন, “ভূমি মন্ত্রণালয় জনগণের সেবা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। জনগণের সেবায় স্বচ্ছতা, সততা এবং নিষ্ঠা প্রদর্শন করতে হবে। ভূমিসেবা দিতে আন্তরিক ও যত্নশীল হতে হবে।“ সেবার মান উন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।

সভায় অনলাইনে যুক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেবাদানের ক্ষেত্রে সেবার মান বৃদ্ধির বিষয়ে তাদের পরামর্শ তুলে ধরেন। তারা জানান, ভূমিসেবা ডিজিটাইজেশনের ফলে দিনে সর্বোচ্চ ৭-৮ হাজার আবেদন জমা পড়ছে। দায়িত্বপ্রাপ্তরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে আবেদন নিষ্পত্তি করছেন। দ্রুততম সময়ে সেবা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান সফটওয়্যারগুলো আপগ্রেড করা হয়েছে।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ প্রশাসনের বিভিন্ন জেলার কর্মকর্তারা অনলাইনে যুক্ত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত