ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত সাবেক এসপি বাবুলের কারামুক্তিতে বাধা নেই

সাবেক এসপি বাবুলের কারামুক্তিতে বাধা নেই

বাবুল আক্তার

স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

ফলে, কারাগার থেকে বাবুল আক্তারের মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ২৭ নভেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ বাবুল আক্তারকে জামিন দেন। তবে, ১ ডিসেম্বর জামিন স্থগিত চেয়ে আবেদন করেন তার শ্বশুর মোশাররফ হোসেন।

গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বাবুল আক্তারের জামিন আবেদন করা হয়। তবে, ১৮ আগস্ট আদালত তার আবেদন নামঞ্জুর করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত