ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বিকেলে

ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বিকেলে

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, বুধবার বিকেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ বৈঠক হবে।

গত ২১ নভেম্বর সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

চলতি বছরের অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচনি ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় কমিশন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত