ঢাকা শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন সিঁড়িতে পড়ে গেলেন বিজয়, ভিডিও ভাইরাল

সিঁড়িতে পড়ে গেলেন বিজয়, ভিডিও ভাইরাল

অনেক মানুষের সমাগম। পাশের সিঁড়ি দিয়ে নামছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা। হঠাৎ ভারসাম্য হারিয়ে সিঁড়িতে পড়ে যান তিনি। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, শুক্রবার (৮ নভেম্বর) মুম্বাইয়ের মিঠিবাই কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে তার মিউজিক ভিডিওর প্রচারের কাজে যান বিজয়। আর সেখানে সিঁড়ি দিয়ে নামার সময়ে পা পিছলে পড়ে যান এই নায়ক।

বিজয় সিঁড়িতে পড়ে যাওয়ার পরপরই তার টিমের সদস্যরা পাপারাজ্জিদের ভিডিও ধারণ করতে নিষেধ করেন। কিন্তু কে শুনে কার কথা!

ক্যারিয়ারে খুব একটা ভালো সময় যাচ্ছে না বিজয় দেবরকোন্ডার। কারণ তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘লাইগার’, ‘কুশি’ ও ‘দ্য ফ্যামিলি স্টার’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে তার হাতে ‘ভিডি১২’ নামে একটি সিনেমার কাজ রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত