ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন বিজেপি নেতার ছেলের প্রেমে মজেছেন সারা

বিজেপি নেতার ছেলের প্রেমে মজেছেন সারা

ক্যারিয়ারের শুরুতে কার্তিক আরিয়ানকে পছন্দ ছিল সাইফকন্যা সারা আলী খানের। পরে পছন্দের পুরুষের সঙ্গে জড়ান প্রেমে। তবে বেশিদিন স্থায়ী ছিল না তা। এরপর ফিরে যান প্রক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার কাছে। এবার গুঞ্জন উঠেছে নেতার ছেলের সঙ্গে প্রেমে মজেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, কেদারনাথ দর্শনের ছবি থেকে সারাকে নিয়ে এ গুঞ্জন উঠেছে।1730354547_sara-4প্রতি বছর কেদারনাথ দর্শন করতে যান সারা। কখনও ভাইয়ের সঙ্গে, কখনও জাহ্নবী কপূরের সঙ্গে গিয়েছেন। এবারও সারা আলি কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি দিয়েছেন। কিন্তু কার সঙ্গে গেছেন তা জানাননি।

কিন্তু সমাজমাধ্যমের অতিসক্রিয়তার যুগে যেন কোনোকিছুই আড়াল করা সম্ভব নয়। ধরা পড়ে গেলেন সারা! অভিনেত্রীকে কেদারনাথে পূজা দিতে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। তিনি পঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র।

6675a7db7f0d0-sara-ali-khan-211834490-16x9তবে বাবা রাজনীতিতে সক্রিয় থাকলেও অর্জুন সক্রিয় শোবিজে। নামকরা মডেল তিনি। অনেকদিন ধরেই আছেন মুম্বাই। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত। বলিউডে তার বন্ধুর সংখ্যাও কম না। তবে এ নিয়ে অর্জুন বা সারা কেউই কোনো মন্তব্য করেননি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত