ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় ‘নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত’

‘নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায়  তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদের বিষয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে।  বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে চার বছর হওয়া উচিত। এটা আমাদের ব্যক্তিগত মতামত।

তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভাসহ সব স্থানীয় সরকারের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৩ বছর হওয়া উচিৎ।

উপদেষ্টা বলেন, সিটি করপোরেশন, পৌরসভাসহ সব স্থানীয় সরকারের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৩ বছর হওয়া উচিৎ। সিটি করপোরেশনগুলোতে স্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

বিএসআরএফ’র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হক অনুষ্ঠানটির  সঞ্চালনা করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত