ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার অবৈধ সম্পদ: সাবেক ডিএমপির ডিবি প্রধান হারুনকে দুদ‌কে তলব

অবৈধ সম্পদ: সাবেক ডিএমপির ডিবি প্রধান হারুনকে দুদ‌কে তলব

হারুন-অর-রশীদ। ফাইল ছবি

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে-বি‌দে‌শে গা‌ড়ি, বা‌ড়িসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদকে তলব ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন। আগামী ৩১ অক্টোবর সকাল সা‌ড়ে ৯টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যাল‌য়ে হা‌জির হ‌তে বলা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৪ অক্টোবর) ক‌মিশ‌নের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাকে তলব ক‌রে এই নো‌টিশ দেন।

নো‌টিশটি তার বর্তমান ঠিকানায় (বাসা-২৬/এফ, রোড নম্বর-২০, সেক্টর-৩, উত্তরা, ঢাকা) এবং স্থায়ী ঠিকানায় (গ্রাম: হোসেনপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ) পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মোহাম্মদ হারুন-অর-রশীদকে উদ্দেশ্য ক‌রে চি‌ঠি‌তে বলা হয়, ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে-বি‌দে‌শে গা‌ড়ি, বা‌ড়িসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ র‌য়ে‌ছে। এ অবস্থায় উল্লিখিত অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য দিতে আগামী ৩১ অক্টোবর সকাল সা‌ড়ে ৯টায় (দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকা) প্রয়োজনীয় রেকর্ডপত্রসহ (যদি থাকে) হাজির হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো।’

‘নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার (মোহাম্মদ হারুন-অর-রশীদ) কোনো বক্তব্য নেই’, মর্মে গণ্য করা হবে ব‌লেও চি‌ঠি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে।

দুদক জানায়, মোহাম্মদ হারুন-অর-রশীদ পুলিশের দায়িত্ব থাকাকা‌লে ক্ষমতার অপব‌্যবহার ক‌রে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ক‌রে‌ছে। এই অভিযোগ খ‌তি‌য়ে দেখ‌তে দুদ‌কের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃতে চার সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। ক‌মি‌টি তার অবৈধ সম্প‌দের খোঁজে অনুসন্ধান চা‌লি‌য়ে যা‌চ্ছে। এরই ধারাবা‌হিকতায় মোহাম্মদ হারুন-অর-রশীদকে জিজ্ঞাসাবা‌দের জন‌্য ডাকা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, মোহাম্মদ হারুন-অর-রশীদ শেখ হা‌সিনা স‌রকা‌রের পত‌নের পর থে‌কে আত্ম‌গোপ‌নে র‌য়ে‌ছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত