ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছবি: সংগৃহীত

সন্তানের জন্ম প্রতিটি পরিবারের কাছে এক বিশেষ মুহূর্ত। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখিয়ে দিয়েছে, কখনও কখনও এই মুহূর্ত আনন্দের বদলে হতাশা ও অবিশ্বাসের জন্ম দিতে পারে। ভিডিওতে দেখা যায়, সদ্যোজাত যমজ সন্তানকে কোলে নিয়ে কেঁদে চলেছেন এক তরুণী। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা ফর্সা চেহারার বাবা সন্তানের রূপ দেখে চিৎকার শুরু করেন।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “এটা কী? এরা আমার সন্তান নয়। ওদের ত্বক কালো, ওদের চুলও কালো, ওরা আমার বাচ্চা নয়!”

দুই শিশুর প্রতি এই প্রতিক্রিয়ায় হাসপাতালের কক্ষ নাটকীয়ভাবে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তরুণী বারবার কাঁদতে কাঁদতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন।

ভিডিওটি ইনস্টাগ্রামের ‘বিয়িংমিম’ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “কালো চুল এবং কালো ত্বকের যমজ সন্তান জন্ম দিলেন এক নারী; বাবা হতবাক।” তবে ভিডিওধারণের সময় ও স্থান নির্দিষ্ট নয়, তাই এর সত্যতা যাচাই করা যায়নি।

নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, জিনগত কারণে এমন ঘটনা সম্ভব। বাবা-মা উভয়ের ত্বক ও চুলের রঙ সাদা হলেও সন্তানের চুল বা ত্বক কালো হতে পারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত