ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন ৬০ জন নিরাপত্তারক্ষী নিয়ে শুটিং করবেন সালমান

৬০ জন নিরাপত্তারক্ষী নিয়ে শুটিং করবেন সালমান

হত্যার হুমকি

বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান।

রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যার পর সালমান খানের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ পরিস্থিতির মধ্যেও বিগ বসের শুটিং বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। কঠোর নিরাপত্তার মাঝে আজ শুটিং করবেন তিনি।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতেও বিগ বসের সেটে গিয়েছিলেন সালমান খান। কড়া নিরাপত্তার মাঝে আজও (১৮ অক্টোবর) শুটিং করবেন তিনি। শুটিং সেটে সালমান খানের নিরাপত্তায় ষাটের অধিক নিরাপত্তাকর্মী থাকবেন। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’

বৈধ আধার কার্ড যাছাইবাছাইয়ের পর কেউ শুটিং সেটে প্রবেশ করার অনুমতি পাবেন বলেও সূত্রটি জানিয়েছেন।

সালমানের বন্ধু বাবা সিদ্দিককে হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য সালমানকে হত্যার হুমকি দিয়ে আজ ট্রাফিক পুলিশের কাছে মেসেজ পাঠিয়েছে।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, বাবা সিদ্দিককে হত্যার পর সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহারাষ্ট্র সরকার সালমান খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত