ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ৫৮ বছর বয়সে বাবা হলেন আরবাজ

৫৮ বছর বয়সে বাবা হলেন আরবাজ

আটান্ন বছর বয়সে বাবা হলেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। রবিবার (৫ অক্টোবর) কন্যাসন্তানের জন্ম দেন আরবাজের স্ত্রী শুরা খান। মা ও কন্যা সুস্থ আছেন বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “বৃহস্পতিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পি. ডি. হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় শুরা খানকে। রবিবার (৫ অক্টোবর) এ দম্পতির কোলজুড়ে এসেছে একটি কন্যাসন্তান। সালমান খানও পরিবারের সঙ্গে এই খুশির মুহূর্ত উদযাপন করতে পানভেল ফার্মহাউজ থেকে ফিরে আসছেন।”
২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। ৪২ বছর বয়সি হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা।
আরবাজ খান ও শুরা খানের বয়সের ব্যবধান ১৫ বছর। তা ছাড়া তাদের শারীরিক উচ্চতার ব্যবধানও বেশ। বিয়ের পরই বয়স ও উচ্চতার ব্যবধান নিয়ে কটাক্ষের শিকার হন এই দম্পতি। কিন্তু এসব বিষয়কে পাত্তা না দিয়ে দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন তারা।

গত বছর গুঞ্জন চাউর হয়, বাবা-মা হতে যাচ্ছেন আরবাজ-শুরা। পুরোনো সেই গুঞ্জন চল‌তি বছ‌রে ক‌য়েকবার জোরালোভা‌বে চাউর হয়। ত‌বে নীরব ছি‌লেন এই দম্প‌তি। সর্ব‌শে‌ষ গত জুনের মাঝামাঝি সময়ে আরবাজ জানা‌ন, বাবা হতে যা‌চ্ছেন তি‌নি।
টাইমস অব ইন্ডিয়াকে আরবাজ খান ব‌লেছিলেন, “হ্যাঁ, আমি বাবা হ‌তে যাচ্ছি। আমার পরিবারের প্রত্যেকে খুশি। সবাইকে সুখবর দেব। আমাদের জীবনে এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা একসঙ্গে এই বিশেষ মুহূর্তটা উদযাপন করছি। নতুন সদস্যকে আমাদের জীবনে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”

সন্তা‌নকে ভালোভাবে মানুষ করার অভিব্যক্তি প্রকাশ করে আরবাজ খান ব‌লেছিলেন, “আমাদের সন্তানকে সবসময় যত্নে রাখব। ভালোবাসা, আদর সবটুকু দিতে চাই। সন্তানকে ভালোভাবে মানুষ করতে যা প্রয়োজন সবটুকু দেয়ার চেষ্টা করব।’’

‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। ৯ মাস প্রেম করার পর বিয়ে করেন এ জুটি।

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। আরবাজের মতো শুরারও এটি দ্বিতীয় বিয়ে। তবে আরবাজ-শুরা দম্পতির এটি প্রথম সন্তান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত