ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ৪ দিনে কত আয় করল সাই পল্লবীর সিনেমা?

৪ দিনে কত আয় করল সাই পল্লবীর সিনেমা?

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবীর নতুন সিনেমা ‘আমরণ’। যুদ্ধভিত্তিক বায়োগ্রাফিক্যাল এ সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়াস্বামী। গত ৩১ অক্টোবর তামিল ভাষার এ সিনেমা বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক্স অ্যাকাউন্টে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘আমরণ’ সিনেমা দেখার জন্য গতকাল তেলেগু রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। বক্স অফিসেও ঝড় তুলেছে এটি। ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১২ কোটি ৫০ লাখ টাকার বেশি)।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘আমরণ’ মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে ২১.৪০ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১৯.১৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ২১.৪০ কোটি রুপি ও চতুর্থ দিনে আয় করে ২১.৫০ কোটি রুপি। শুধু ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৩.৪৫ কোটি রুপি।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫০-২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘আমরণ’ সিনেমা। এতে অভিনয়ের জন্য সাই পল্লবী ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

২০১৪ সালে কাশ্মীরের কাজীপাথারি গ্রামে অপারেশন পরিচালনা করে ভারত। এটি ‘কাজীপাথারি অপারেশন’ নামে পরিচিত। এতে মেজর মুকুন্দ ভারদারাজনের বীরত্বপূর্ণ ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে ‘আমরণ’ সিনেমা। এতে মেজরের চরিত্র রূপায়ন করেছেন শিবাকার্তিকেয়ান। তার স্ত্রী চরিত্র রূপায়ন করেছেন সাই পল্লবী।

তেলেগু ভাষার ‘থান্ডেল’, হিন্দি ভাষার ‘রামায়ণ’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ রয়েছে সাই পল্লবীর হাতে। ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্র রূপায়ন করছেন সাই পল্লবী। তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। এসব সিনেমা ২০২৫ সালে মুক্তির কথা রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত