ঢাকা শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা ৪২ ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সভাপতিকে অপসারণ

৪২ ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সভাপতিকে অপসারণ

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ক্ষমতাবলে সরকার দেশের ৪২টি ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অপসারণ করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে নিম্ন বর্ণিত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এতদ্বারা অব্যাহতি প্রদান করিল।’

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্রীড়া পরিষদের এই আইনের আওতাধীন না হওয়ায় সেখানকার সভাপতিদের অপসারণ করা হয়নি। যদিও ইতোমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তবে বাফুফে সভাপতি হিসেবে এখনও বহাল তবিয়তে আছেন আলোচিত কাজী মো. সালাউদ্দিন।

যে ৪২টি ফেডারেশন, বোর্ড, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অপসারণ করা হয়েছে সেগুলো হলো— বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট  ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন,

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ বাশাআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেরিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন,

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভলিবল  ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন, বাংলাদেশ রোইং ফেডারেশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খো খো ফেডারেশন ও বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশন।

অবশ্য এই প্রজ্ঞাপন জারি করার আগেই বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাকি ফেডারেশন, সংস্থা ও অ্যাসোসিয়েশনের সভাপতিকেও এবার দায়িত্ব থেকে অপসারণ করা হলো।

উল্লেখ্য, মোট ৫৫টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা এনএসসির অধিভুক্ত রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত