ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ২ নাবালক কিশোরের ধর্ষণের শিকার অন্ত:সত্বা, ক্ষোভে স্ত্রীকে খুন, স্বামীর আত্মহত্যা

২ নাবালক কিশোরের ধর্ষণের শিকার অন্ত:সত্বা, ক্ষোভে স্ত্রীকে খুন, স্বামীর আত্মহত্যা

ভারতে হরিয়ানায় দুই নাবালকের ধর্ষণের শিকার হয়েছে এক অন্তঃসত্ত্বা স্ত্রী। এই ঘটনায় স্ত্রীকে খুন করে সিলিংয়ে ঝুলে আত্বহত্যা করেছেন স্বামী।

ঘরের মধ্যে থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে দুই ধর্ষকের নাম উল্লেখ করেছেন তিনি। তাতে লেখা রয়েছে তাঁর স্ত্রীকে দুই নাবালক ধর্ষণ করেছে।

পুলিশ জানিয়েছে, ‘ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, ১৫ আগস্ট গ্রামের বাইরে গিয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফিরলে স্ত্রী তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ধর্ষণের ঘটনা জানান। তিনি বলেন গ্রামেরই দুই নাবালক বাড়িতে ঢুকে তাকে জোর পূর্বক ধর্ষণ করেছে।

সুইসাইড নোটে আরো লেখা আছে, এই ঘটনার পরই স্ত্রী মরতে চেয়েছিল। কিন্তু আমি তাঁকে বলেছিলাম, পুলিশের কাছে অভিযোগ জানানো দরকার। কিন্তু স্ত্রী আমাকে বলেছে, অভিযোগ জানিয়ে কিছু হবে না। ‘মানসিকভাবে স্ত্রী এতটাই ভেঙে পড়ে যে সে আমায় বলে আগে তাকে খুন করতে। কিন্তু আমি কী করে তাঁকে খুন করব! স্ত্রীকে খুনের অভিযোগ আসবে আমার দিকেই।

এমতাবস্থায় স্ত্রী আমার কাছে আমায় জিজ্ঞাসা করে, তুমি কী করতে চাও? আমি বলি, তোমাকে খুন করার পর আমি আত্মহত্যা করব। আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা আমাদের সন্তানকেও খুন করলাম।’ সুইসাইড নোটে দুই অভিযুক্তের নাম উল্লেখ করে গেছেন ওই ব্যক্তি।

মৃত নারীর ভাই জানিয়েছেন, ‘বোনের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে যাই। তারপর থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। বোনের বাড়িতে গিয়ে দেখি তখনো বোনের স্বামী সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। মেঝেতে পড়ে রয়েছে বোনের রক্তাক্ত দেহ।

সুইসাইড নোটের ভিত্তিতে বারওয়ালা পুলিশ থানায় একটি এফআইআর দায়ের করেছেন নিহত নারীর ভাই। ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩০২ (খুন), ৩০৬( আত্মহত্যার প্ররোচনা) ও ৩৭৬-ডি (গণধর্ষণ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টাইমস।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত