ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আরও ২৫০ সিসির বেশি হলেই বাড়বে বাইকের দাম

২৫০ সিসির বেশি হলেই বাড়বে বাইকের দাম

২৫০ সিসির (ইঞ্জিনক্ষমতা) বেশি ক্ষমতাসম্পন্ন বাইক যারা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে ২০২৪-২৫ প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, এই বাইকগুলোর দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেছেন।

২৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ ধার্য করার সুপারিশ করা হয়েছে বাজেটে। একই সাথে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ সংশ্লিষ্ট পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ ধার্য করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। এতে স্বাভাবিকভাবেই দাম বেশি পড়বে উচ্চ সিসির মোটরসাইকেলের।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত