ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, নতুন শনাক্ত ২৬৪৪

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, নতুন শনাক্ত ২৬৪৪

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার সমান।
এ নিয়ে দেশে করোনাক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬২৫ জন।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২ হাজার ৬৪৪ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে যা ১২২ জন কম। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৮৬৫ জন (৭৯ দশমিক ০৩ শতাংশ) এবং নারী ৭৬০ জন (২০ দশমিক ৯৭ শতাংশ)।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১ টি। গতকালের চেয়ে গত ২৪ ঘনণ্টায় ৩৫টি পরীক্ষা বেশি হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত