ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

২৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পরিষেবা স্বাভাবিকভাবে চালু হয়েছে।

এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করা হয়। কোনো সমস্যা না থাকায় ১১টার দিকে ডিএমটিসিএল পুরোদমে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেন।

চালুর ঠিক আগে ডিএমটিসিএল-এর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১১টায় মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু হবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করে।
উল্লেখ্য, রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় এক পথচারীর মৃত্যু হয়। এই ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে বেলা তিনটার পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত