ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ ধর্ম ২০২৬ সালে রমজান শুরু ফেব্রুয়ারিতে, ঈদুল ফিতর উদযাপিত হতে পারে যেদিন

২০২৬ সালে রমজান শুরু ফেব্রুয়ারিতে, ঈদুল ফিতর উদযাপিত হতে পারে যেদিন

পশু কোরবানির মাধ্যমে আজ সারাদেশে পালিত হয়েছে ঈদুল আজহা। শনিবার (৭ জুন) দেশের সব মুসল্লি এ উৎসবে যোগ দেন। কালও অনেক জায়গায় পশু কোরবানি হবে।
ঈদুল আজহার বিদায়ের মাধ্যমে শেষ হলো এ বছরের দুই বড় উৎসব। এখন আবার শুরু হবে রমজান শুরুর অপেক্ষা। এরপর ঈদুল ফিতর…।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে সিয়াম সাধনার মাস রমজান। আর ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। দিন যেদিনই হোক না কেন দীর্ঘ সময় পর আবারও ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রমজান। অর্থাৎ শীতকালের কিছুটা ছোঁয়া পাওয়া যাবে আগামী রমজানে।
এ বছর সৌদিতে রমজান শুরু হয়েছিল ২ মার্চ। আর পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছিল ৩০ মার্চ।

চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি/হিজরি বছর গণনা করা হয়। ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে।
হিজরি বা চন্দ্রবর্ষে কোনো মাস ৩০ দিনের হয় আবার কোনো মাস ২৯ দিনের হয়। ফলে বছর পূর্ণ হয় ৩৫৩/৩৫৫ দিনে। বিপরীতে ইংরেজি বর্ষ ৩৬৫ দিনের হয়। এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

এদিকে মুসলিমদের দুটি বড় উৎসব হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এ বছরের দুটি উৎসবই শেষ হয়ে গেছে। অপরদিকে ইবাদত বন্দেগির জন্য মহান আল্লাহ তায়ালা বিশেষ মর্যাদা দিয়েছেন পবিত্র রমজান মাসকে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত