ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির নেতৃত্বে থাকছে যে দেশ

২০২৬ সালে বিশ্ব অর্থনীতির নেতৃত্বে থাকছে যে দেশ

ছবি: সংগৃহীত

২০২৬ সালেও বিশ্ব অর্থনীতির শীর্ষস্থান ধরে রাখবে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ অক্টোবর প্রতিবেদন অনুযায়ী, দেশটির বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) হবে প্রায় ৩১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় অবস্থান নিশ্চিত করবে।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে থাকবে চীন, যার জিডিপি দাঁড়াবে ২০.৬ ট্রিলিয়ন ডলার। আর তৃতীয় স্থানে অপরিবর্তিত থাকবে জার্মানি, প্রায় ৫.৩ ট্রিলিয়ন ডলার অর্থনীতির আকার নিয়ে।

২০২৫ সালে জাপানকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত, যার অর্থনীতির আকার হবে ৪.৫ ট্রিলিয়ন ডলার। ২০২৬ সালেও ভারত সেই অবস্থান ধরে রাখবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে—

৫ম জাপান (৪.২ ট্রিলিয়ন ডলার),

৬ষ্ঠ যুক্তরাজ্য (৪,২২৫.৬৪ বিলিয়ন ডলার),

৭ম ফ্রান্স (৩,৫৫৮.৫৬ বিলিয়ন ডলার),

৮ম ইতালি (২,৭০১.৫৪ বিলিয়ন ডলার),

৯ম রাশিয়া (২,৫০৯.৪২ বিলিয়ন ডলার),

এবং ১০ম কানাডা (২,৪২০.৮৪ বিলিয়ন ডলার)।

আইএমএফ জানায়, স্থিতিশীল শ্রমবাজার ও ভোক্তা ব্যয়ের ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে। তবে চলমান বাণিজ্য উত্তেজনা ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকি বাড়াচ্ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত