ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা ২০২৫ আইপিএলে ৭৪ ম্যাচ

২০২৫ আইপিএলে ৭৪ ম্যাচ

২০২২ সালে যখন আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রি করা হয় তখন বলা হয়েছিল ২০২৫ ও ২০২৬ আইপিএলে মোট ৮৪টি করে ম্যাচ হবে। কিন্তু খেলোয়াড়দের কাজের চাপ কমাতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সেটা কমিয়ে ৭৪ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, মূলত খেলোয়াড়দের কাজের চাপের বিষয়টি বিবেচনা করেই তারা তাদের দেওয়া কথা রাখতে পারছে না।

এ বিষয়ে শাহ বলেছেন, ‘আমরা আসলে ২০২৫ আইপিএলে ৮৪ ম্যাচ রাখতে পারছি না। যেহেতু আমাদেরকে খেলোয়াড়দের কাজের চাপের বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে। সে কারণেই আমরা ম্যাচ বাড়াচ্ছি না। যদিও ৮৪ ম্যাচ চুক্তির অংশ ছিল। তবে ৮৪ নাকি ৭৪ ম্যাচ হবে সে বিষয়ে বিসিসিআই’র সিদ্ধান্তই চূড়ান্ত।’

২০২২ সালে পাঁচ বছরের জন্য বিসিসিআই আইপিএলের মিডিয়া স্বত্ত্ব ৪৮ হাজার ৩৯০.৫ কোটি রূপিতে বিক্রি করেছিল। যার মাধ্যমে আইপিএল হয়েছিল বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ। মূলত সম্প্রচার স্বত্ত্ব যারা কিনেছে তাদের সুবিধার কথা চিন্তা করেই ৮৪ ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে তারা আরও বেশি বিজ্ঞাপন প্রচারের সুযোগ পেত। আর বিসিসিআইও আরেকটু বেশি আয় করার সুযোগ পেত। কিন্তু খেলোয়াড়দের কথা ভেবে বিসিসিআই যথাযথ সিদ্ধান্তই নিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত