ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি ১৫ বছরে বিএনপির ৮০০ নেতা-কর্মী গুম: রিজভী

১৫ বছরে বিএনপির ৮০০ নেতা-কর্মী গুম: রিজভী

বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার দানবীয় সরকার পতনে দীর্ঘ ১৫ বছরের আন্দোলনে বিএনপির ৮০০-এরও বেশি নেতা-কর্মী গুম হয়েছে। অসংখ্য নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের পটভূমিতে গত জুলাইয়ে গণ অভ্যুত্থানের অগ্নি মশাল জ্বেলে উঠছিলো তার চূড়ান্ত পরিণতি হয়েছে- শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে দিনাজপুরে গুলিতে আহত দিনমজুর রশিদুল ও তার সন্তানকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় রিজভী তারেক রহমানের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন।

গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে ফোন রেকর্ডের বিষয়ে রিজভী বলেন, ‘‘পতিত স্বৈরাচার পাশ্ববর্তী দেশ থেকে নিজেকে প্রধানমন্ত্রী বলছেন হারানোর বেদনা থেকে। কারণ, শেখ পরিবার বাংলাদেশটাকে জমিদারী মনে করতেন। এভাবে ১৫/১৬ বছর দেশ পরিচালনা করেছেন। যে এসবের বিরুদ্ধে কথা বলতে গেছে, তাকে নিরুদ্দেশ করে দিয়েছে। তাকে অদৃশ্য করে দিয়েছে। তার কোনো হদিস পাওয়া যায়নি।

‘বিরোধী কোনো কণ্ঠস্বর তিনি রাখতে চাননি। এটি দমনের জন্য একদিকে যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুন করেছেন, তেমনি প্রত্যক্ষভাবে দমনের জন্য র‌্যাব-পুলিশকে গঠন করেছিলেন। যাদের অধিকাংশ কর্মকর্তা ছিলো আওয়ামী লীগ ঘরনার অথবা যুবলীগ-ছাত্রলীগের।”

তিনি আরও বলেন, ‘বিএনপির কেউ চাঁদাবাজির দখলবাজির খবর পেয়েছি, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে রশিদুল গুলিবিদ্ধ হন। একই সময়ে তার স্ত্রীও সন্তান প্রসব করেন। চিকিৎসার খরচ যোগাতে গিয়ে সন্তানকে বিক্রি করে ২৫ হাজার টাকা নিয়ে চিকিৎসা করান রশিদুল। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত