ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ হোয়াইট হাউসের সামনে গোলাগুলি

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গোলাগুলির পরই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান। স্থানীয় সোমবার ওই গোলাগুলির ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন।

ওই ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের কাছে কেউ গুলি চালিয়েছে। পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করেই সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা স্টেজে উঠে আসেন।

বিবিসি’র খবরে বলা হয়েছে, সে সময় ট্রাম্পের কানে কানে তাকে কিছু বলতে দেখা যায়। এরপরই সেখান থেকে ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ব্রিফিং রুম বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পকে যখন কিছু বলা হচ্ছিল তখন তাকে বলতে শোনা গেছে, ‘ওহ, কি হচ্ছে?’ এর নয় মিনিট পরেই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ফিরে আসেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা একজন সন্দেহভাজনকে গুলি করেছে বলে বিশ্বাস তার। এই ঘটনার পর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প জানেন এমন ঘটনা সাধারণত ঘটে না। কিন্তু এমন পরিস্থিতিতে সিক্রেট সার্ভিসের লোকজন যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত