ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে ভারতীয় কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা। প্রকার ভেদে ১৪০ টাকা কেজির কাঁচা মরিচ বর্তমানে এই বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত সোমবার ভারতীয় কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি দরে। আজ সেই মরিচ বিক্রি হচ্ছে খুচরা বাজারে ২০০ থেকে ২২০টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশি কাঁচা মরিচের খেত নষ্ট হওয়ায় এবং ভারতে দাম বেড়ে যাওয়ায় এই পণ্যটির দাম বৃদ্ধির কারণ বলছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক বলেন, ‘আজ কাঁচা মরিচের কেজি ২২০ টাকা। বাজারের প্রতিটি পণ্যের দামই বেশি। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ চলবে কী করে?’

হিলি বাজারে পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, ‘বৃষ্টিতে কৃষকের খেত নষ্ট হয়ে গেছে। যার কারণে দেশি কাঁচা মরিচের আমদানি একেবারেই নেই। টানা বৃষ্টির জন্য ভারতেও মরিচের দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছি। আজ প্রকার ভেদে কাঁচা মরিচ ১৯০ থেকে ২১০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি।’

খুচরা বাজারে কাঁচা মরিচের বিক্রেতা বলেন, যে দামে মরিচ কিনে আনছি তার চেয়ে একটু বেশি বিক্রি করছি। লাভ তো করতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত