ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার হামাসকে পরিণতি ভোগের হুমকি ট্রাম্পের

হামাসকে পরিণতি ভোগের হুমকি ট্রাম্পের

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মেনে নেওয়ার পরের দিনই প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদেরকে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “জিম্মি মুক্তি ও শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য ইসরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে বলে আমি কৃতজ্ঞ। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তাদের অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে।

ট্রাম্প লিখেছেন, “আমি বিলম্ব সহ্য করব না, যা অনেকেই মনে করেন, অথবা এমন কোনো ফলাফল যেখানে গাজা আবার হুমকি তৈরি করবে। চলুন এটি দ্রুত সম্পন্ন করি।”
গাজা যুদ্ধ বন্ধে গত সপ্তাহে হামাসের কাছে নিজের পরিকল্পনা পাঠিয়েছিলেন ট্রাম্প। শুক্রবার রাতে হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে রাজি এবং ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সব জিম্মি মুক্তির আলোচনায় যেতে প্রস্তুত। তবে গাজার শাসনভার তারা একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আরব ও ইসলামি সমর্থনে গঠিত স্বতন্ত্র (টেকনোক্র্যাট) ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে প্রস্তুত।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত