ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব হামাসকে নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ

হামাসকে নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার জন্য গাজায় সেনা পাঠাতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে দ্রুততম সময়ে ক্ষিপ্র ও ভয়ংকরভাবে সংগঠনটিকে নিশ্চিহ্ন করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাসকে নির্মূল করার কাজে তাঁকে সাহায্য করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশকিছু মিত্রদেশ। তাঁর অনুরোধ পাওয়ামাত্রই তারা ভারী অস্ত্রশস্ত্রসহ গাজার উদ্দেশে সেনা পাঠাতে প্রস্তুত।
তবে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ এমন প্রতিশ্রুতি দিয়েছে, সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট করে কিছু বলেননি।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হামাসকে সুযোগ দেবেন। কিন্তু স্বাধীনতাকামী গোষ্ঠীটি চুক্তি ভঙ্গ করলে তাদের ‘সম্পূর্ণ নির্মূল’ করা হবে বলেও তিনি হুমকি দিয়েছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত