ঢাকা শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন হানিমুনে শবনম ফারিয়া

হানিমুনে শবনম ফারিয়া

শবনম ফারিয়া

দর্শকনন্দিত অভিনেত্রী শবনম ফারিয়া। প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসেন। গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী। স্বামী তানজিব তৈয়বকে নিয়ে সুখের দাম্পত্য কাটছে অভিনেত্রীর।
বিয়ের কিছুদিন পরই, শবনম ফারিয়াকে দেখা গেল শ্রীলঙ্কায়। এদিন কালো টি-শার্ট ও ছোট প্যান্টে খানিক সমালোচনার মুখে পড়েছিলেন নেটিজেনদের। শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপ থেকে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী। একাধিক পোস্টে জানিয়ে দিলেন, মালদ্বীপে যেন এক চমৎকার সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
মালদ্বীপের আদারান ওশান ভিলাস, হুধুরান ফুশি এবং আদারান হুধুরানফুশি আইল্যান্ড রিসোর্ট থেকে ছবি পোস্ট করেছেন শবনম ফারিয়া। প্রথম ছবিতে, একটি কাঠের জেটির ওপর দাঁড়িয়ে হলুদ রঙের পোশাক পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে।
অন্য একটি পোস্টে দেখা যায়, তিনি কালো টি-শার্ট ও সানগ্লাস পরে সমুদ্রের ধারে বসে আছেন। সেখানে তিনি একদল ডলফিন দেখার অভিজ্ঞতাও তুলে ধরেছেন। অভিনেত্রীর এই পোস্ট থেকেই স্পষ্ট, মালদ্বীপের সৈকতে প্রকৃতির সঙ্গে বেশ উপভোগ করছেন তিনি।
ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্ন্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত