ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার হাতিরঝিলে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেপ্তার

হাতিরঝিলে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেপ্তার

গ্রেপ্তার তিন অপহরণকারী

রাজধানীর হাতিরঝিলে অপহৃত মাকসুদ পরভেজকে উদ্ধার করা হয়েছে। তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মারুফ হোসেন, মো. ফয়সাল ও মো. ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২ অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানাধীন উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবর বাড়ি রোডে মাকসুদ পরভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মাকসুদকে উদ্ধার করে। পরে অপহরণকারীরা মাকসুদের কাছে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। মাকসুদ দ্রুত বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত