ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার হজের টাকা ফেরতের নামে প্রতা‌রণা, সতর্ক থাকার আহ্বান

হজের টাকা ফেরতের নামে প্রতা‌রণা, সতর্ক থাকার আহ্বান

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয়ে হজের টাকা ফেরতের নামে হাজিদের স‌ঙ্গে প্রতারণার অভিযোগ উঠে‌ছে। একাধিক প্রতারক চক্র এ অপকর্ম করছে। এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শ‌নিবার (১৬ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, মন্ত্রণাল‌য়ের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারক চক্র হজের টাকা ফেরত দেওয়ার কথা বলে হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদেরকে ফোন করে তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে। দু’-একটি প্রতারণার ঘটনাও ঘটেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে BEFTN অথবা চেকের মাধ্যমে পাঠানো হয়। এজন্য ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদের তথ্য চাওয়া হয় না। প্রতারক চক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে এরকম কোনো তথ্য চাইলে তা না দেওয়ার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এ ধরনের ফোন আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ করারও পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইতোপূর্বে ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত