ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নিহত

সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নিহত

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পর্বতারোহী রেশমা রত্ন (৩৩)। সাইক্লিং করার সময় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকরোডে একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শুক্রবার (৭আগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেশমার মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে। জানা গেছে, একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়েছে। পথচারীরা তাকে উদ্ধার করে এই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ২০১৬ সালে একটি ক্লাবে যুক্ত হয়ে কেওক্রাডং এর চূড়ায় যাওয়ার মধ্য দিয়ে পর্বত আরোহণের যাত্রা শুরু করেন।

উল্লেখ্য,গেল বছর ছয় হাজার মিটারের দুটি পর্বতে সফল অভিযান করে বাঙালি নারী হিসেবে খ্যাতি অর্জনের মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন রেশমা নাহার।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত