ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ সড়কে পরিবহন সংকট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সড়কে পরিবহন সংকট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের পর গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়। এরপরই মহাসড়কে হাজার হাজার মানুষ নেমে এসে।

তবে, সড়কে এসে গাড়ির জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন সংকট চরমে। এতে ঘরমুখো মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সরেজমিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় দেখা যায়, গাড়ি না থাকায় হাজার হাজার যাত্রী সড়কে দাঁড়িয়ে আছেন। অনেকে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, পশুবাহী ট্রাক পিকআপে বাড়ি ফিরছেন।

তামিম নামের একজন বলেন, ‘‘কারখানা ছুটি হয়েছে দুপুরে। এরপর অটোরিকশায় চন্দ্রায় এসেছি৷ এখানে এসে দেখি হাজার হাজার যাত্রী। কিন্তু, গাড়ি নেই। এরমধ্যে বৃষ্টি নেমেছে। কখন গাড়ি পাব আর কখন বাড়ি পৌঁছব জানি না।’’

নাওজোর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, ‘‘দুপুরের পর যাত্রীদের ঢল নেমেছে। যানবাহন সঙ্কটে কিছুটা ভোগান্তি হচ্ছে। এছাড়া, বৃষ্টিতে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত